বিশ্ব সংযোগ শীর্ষ তিন

যুদ্ধ অবসানের শর্ত জানাল ইরান

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ-01032-NewsEdge24

ইরানের বিপ্লবী গার্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কিছু শর্ত মেনে নিলে চলমান যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। এসব শর্তের মধ্যে লেবানন ও ইয়েমেনের যুদ্ধসংক্রান্ত দাবিও রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে নতুন করে হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এবং ইয়েমেনের ওপর অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইরানের জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করে দেওয়া এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হস্তক্ষেপ না করার দাবিও জানিয়েছে তেহরান।

অন্যদিকে যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। ট্রাম্পের দাবি, ইরান আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তেহরান মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সময়সীমা জানালেন ট্রাম্প

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে আশঙ্কা করছেন, যুদ্ধ তার বর্তমান মেয়াদের বাকি দুই বছরও গড়াতে পারে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা