ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে হতাহতের ঘটনায় অভিযোগের মুখে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন
ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৩১ জনের মৃত্যুর ঘটনায় ৩ পুলিশসহ ছয়জন ফৌজদারি অপরাধের অভিযোগের মুখে পড়তে যাচ্ছেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড হতে পারে। দেশটির পুলিশপ্রধান এ তথ্য জানান বলে বিবিসির খবরে বলা হয়। এদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যাঁরা ফুটবল সমর্থকদের ওপর গুলি ছুড়েছেন। এ ছাড়া রয়েছে হোম […]












