যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
যশোরে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নতুনহাট বাজার সংলগ্ন স্টোন ইটভাটার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯),দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান হোসেন (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। নিহতরা সবাই সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
আরও পড়ুনঃ উত্তরায় বারে অভিযান; ৪৫৮ বোতল বিদেশি মদ, ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথে নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যায়। সালমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনার পর তার মুত্যু হয়।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।থানায় মামলা দায়ের হয়েছে।





