জাতীয়

ভারতে যাত্রীবাহী বাসে আগুন; ১১ যাত্রীর প্রাণহানি

ভারতে যাত্রীবাহী বাসে আগুন; ১১ যাত্রীর প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রের নাসিকে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আজ শনিবার ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে।

দুর্ঘটনার পরপরই আটজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নাসিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ঠিক কতজন মারা গেছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে সে তথ্য জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার অনুমতি শ্রীলঙ্কার আদালতের

দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস ঔরঙ্গাবাদ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটিতে আগুন ধরে যায়।

এরই মধ্যে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।

রিপোর্টার

About Author

1 Comment

  1. রাশিয়া-ক্রিমিয়ার সংযোগ সেতুতে আগুন - tathyasangjog

    October 8, 2022

    […] আরও পড়ুনঃ ভারতে যাত্রীবাহী বাসে আগুন; ১১ যাত্রী… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র