জাতীয় ফিচার

১৩ কোটি টাকার মাদক ফেলে পালাল পাচারকারীরা

১৩ কোটি টাকার মাদক ফেলে পালাল পাচারকারীরা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৮০ হাজার ইয়াবাসহ একটি ইজিবাইক জব্দ করেছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ১৩ কোটি টাকার বেশি বলে দাবি করছে বিজিবি।

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হোয়াইক্যং খারাংখালী নাফ নদীর বেড়িবাঁধ ও আজ শনিবার ভোর পাঁচটার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে গেছে।

আরও পড়ুনঃ উত্তরায় বারে অভিযান; ৪৫৮ বোতল বিদেশি মদ, ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার

এ বিষয়ে বিজিবি জানায়, গতকাল রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় টহল দল দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তাঁদের গতিবিধি সন্দেহ হওয়ায় টহল দল দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাঁরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে সাঁতরে দ্রুত মিয়ানমার অংশে পালিয়ে যান। পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।

অন্যদিকে আজ শনিবার ভোরে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কের হোয়াইক্যং তল্লাশিচৌকিতে বিজিবি সদস্যরা একটি ইজিবাইকের চালককে থামানোর সংকেত দেন। তবে ওই চালক সংকেত অমান্য করে দ্রুত সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে ইজিবাইকের পথ রোধ করেন। এ সময় চালক ইজিবাইক থেকে লাফ দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যান। বিজিবি সদস্যরা ইজিবাইকের সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেন। ওই ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র