খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ
বিশ্ববাজারে খাদ্যের দাম কয়েক মাস ধরে তা নিম্নমুখী এবং উল্লেখযোগ্য হারে ভোজ্যতেলের দাম কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যসূচকের গড় অবস্থান ছিল ১৩৬ দশমিক ৩ পয়েন্টে। এক মাস আগের তুলনায় মূল্যসূচক কমেছে এক দশমিক এক শতাংশ অথবা এক দশমিক পাঁচ পয়েন্ট।
আরও পড়ুনঃ সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার অনুমতি শ্রীলঙ্কার আদালতের
সেপ্টেম্বরে মাসিকভিত্তিতে ভোজ্যতেলের মূল্যসূচক কমেছে ছয় দশমিক ছয় শতাংশ, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।
তাছাড়া দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক গত তিন মাস ধরে কমতির দিকে। গত মাসে এটির মূল্য কমেছে শূন্য দশমিক ছয় শতাংশ। একই সময়ে মাংসের দাম কমেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ, চিনির মূল্যসূচক কমেছে শূন্য দশমিক সাত শতাংশ। কিন্তু চাল ও গমের দাম বেড়েছে ২ দশমিক ২ শতাংশ করে ও ভুট্টার দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে উৎপাদন কম হওয়াই এই মূল্যবৃদ্ধির কারণ।






এ বছর অর্থনীতিতে নোবেল মার্কিন ৩ নাগরিক - tathyasangjog
October 7, 2022[…] আরও পড়ুন : খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ […]
এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন ৩ নাগরিক - tathyasangjog
October 7, 2022[…] আরও পড়ুন : খাদ্যপণ্যের দাম কমেছে: জাতিসংঘ […]