“শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স”
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব এ নীতির অনুসরণ করা। আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।
আজ শুক্রবার সকালে চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
দীপু মনি বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মা ঘরে একা থাকেন। অনেক সময় তারা দুর্ঘটনার স্বীকার হয়। কর্মজীবীদের বাড়তি চিন্তা নিয়ে কাজে অংশ নিতে হয়। তাই প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্পের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীনদের জন্য বিনোদন, খেলাধুলা, চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। এতে করে প্রবীণ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না।





