টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত
কক্সবাজার-টেকনাফ সড়কে পায়রা সার্ভিস নামে একটি টুরিস্ট বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের নাম মোহাম্মদ হাসান (৫) ও মোহাম্মদ ইসমাইল (৮)
আজ শুক্রবার সকাল ৮টার দিকে টেকনাফের হ্নীলার লেদা বিজিবি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান ও ইসমাইল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৫ ডি/২৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে ও সালেহ আহমেদের ছেলে। ক্যাম্প-২৫ হেডমাঝি নুরুল আমিন নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পর্যটক নিয়ে পায়রা সার্ভিসের (কক্সবাজার-জ-১১-০১৭৯) একটি টুরিস্ট বাস টেকনাফের দিকে যাচ্ছিলো। সকাল ৮টার দিকে লেদা ব্রিজ এলাকায় ৭-৮ বছর বয়সের দুইজন রোহিঙ্গা শিশু রাস্তা পার সময় দ্রুত গতিতে আসা বাসটি তাদের ধাক্কা দিলে শিশু দুটি ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুনঃ মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ: ওবায়দুল কাদের





