জাতীয় ফিচার

তিন মাসে কারাহেফাজতে থাকা ১৩ নেতার মৃত্যু হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিন মাসে কারাহেফাজতে থাকা ১৩ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কারাগারে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। চিকিৎসাও দেয়া হয়নি তকে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

সরকারের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, কারাবিধির সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। খাওয়ার কষ্ট দেয়া হচ্ছে। চিকিৎসা দেয়া হচ্ছে না। তারা প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে।

প্রতিনিয়ত কারা হেফাজতে থাকা নেতাকর্মীদের কারও না কারও মৃত্যুর সংবাদ আসছে জানিয়ে যুগ্ম মহাসচিব বলেন, তিন মাসে কারাহেফাজতে থাকা ১৩ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কারাগারে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। চিকিৎসাও দেয়া হয়নি তকে।

তার দাবি, সরকারের সঙ্গে আঁতাত করায় একই মামলায় একই ধারায় জামিন মিলেছে শাহজাহান ওমরের। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীর জামিন মিলছে না। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনার নির্দেশেই পুলিশ ও আদালত একযোগে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজও বন্দি করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ টেকনাফে বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র