বাংলাদেশের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী
বাংলাদেশের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার এবং এই রিজার্ভের পরিমাণ সন্তোষজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আমরা (আওয়ামী লীগ) যখন সরকারের দায়িত্ব নিয়েছিলাম তখন রিজার্ভের পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলার। ৭ বিলিয়ন ডলার থেকে আমরা সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। আজকে বিশ্বে যে সংঘাত সে কারণে আমাদের বর্তমান রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটাও তুলনামূলক অনেক বেশি। যা প্রতিদিনই বাড়ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে”





