“শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের মহান বিজয়কে ৫১ বছর পরও সুসংহত করতে পারিনি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করব। এখনও সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ-বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, বিজয়কে সংহত করার কাজে বড় অন্তরায় সাম্প্রদায়িকতা। এই বিষবৃক্ষ উৎপাটন করতে হবে। বিএনপি এদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র করছে। বিএনপির পৃষ্ঠপোষক সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হবে। বিজয়ে এটাই আমাদের অঙ্গীকার।
আরও পড়ুনঃ বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা আমাদের স্বপ্ন: তথ্যমন্ত্রী






বাংলাদেশের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী - tathyasangjog
December 16, 2022[…] […]
বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালো বিজিবি - tathyasangjog
December 16, 2022[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির … […]
"পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে" - tathyasangjog
December 16, 2022[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত শক্তির … […]