জাতীয়

বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ।

আজ শুক্রবার এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয় দিবসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা। অতীতের যৌথ আত্মত্যাগ এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের স্বপ্ন ভারত-বাংলাদেশের প্রাণবন্ত বন্ধুত্বকে অনুপ্রাণিত করে চলেছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছে, ১৬ ডিসেম্বর ২০২২-এ বিজয় দিবসের ৫১তম বার্ষিকী আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে একসঙ্গে স্মরণ করি। এই দিনটি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অত্যন্ত প্রগাঢ় বন্ধুত্বের দৃঢ় বন্ধনের প্রতীক, যা বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যদের যৌথ আত্মত্যাগের মাধ্যমে চিরস্থায়ী হয়েছে।

আরও পড়ুনঃ ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড; শিশুসহ নিহত ১০

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র