গাইবান্ধা-৫ উপনির্বাচনে রিপনের হাতে আওয়ামী লীগের মনোনয়ন
গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় গাইবান্ধা-৫ আসনের আসন্ন উপনির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে মনোনয়ন দেয়া হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা সংবিধানে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিট নীরবতা
এর প্রেক্ষিতে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
মাহমুদ হাসান রিপন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।





