থানায় হামলা ও পুলিশ হত্যার ৩০ বছর পর গ্রেফতার
নাটোরের গুরুদাসপুর থানায় হামলা চালিয়ে এক পুলিশ হত্যার ৩০ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্তার নামে আত্মগোপনে ছিলেন। ১৯৮৭ সালের ফেব্রুয়ারিতে চরমপন্থীরা গুরুদাসপুর থানায় প্রবেশ করে অস্ত্রের মুখে নিয়ন্ত্রণ নেয়।
এ সময় কনস্টেবল হাবিবুর রহমান বাধা দিলে চরমপন্থীরা তাঁকে গুলি করে হত্যা করে অস্ত্রাগার লুট করে। সেখান থেকে দুটি এসএমজি, ৪টি এসএলআর, ১৮টি ৩ পয়েন্ট ৩ রাইফেল ও গোলাবারুদ লুটের পাশাপাশি বন্দী চরমপন্থী আসামিকে ছিনিয়ে নেয়।
আরও পড়ুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
উল্লেখ্য, ২০০৭ সালে ওই মামলার রায়ে সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।
সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, থানা লুট ও কনস্টেবল খুনের ঘটনায় ১৯৮৯ সালে সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে তিনি ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।





