জাতীয় ফিচার

কোরবানির বর্জ্য ঈদের দিনেই সরাবে ডিএনসিসি: ঢাকায় পরিচ্ছন্ন ঈদের প্রতিশ্রুতি

আসন্ন কোরবানি ঈদে উৎসবের দিনেই বর্জ্য অপসারণ করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার বিকেলে আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রশাসক বলেন, “এবার কোরবানির ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণের জন্য ১০ হাজার কর্মী তিন দিনব্যাপী নিরলসভাবে কাজ করবেন।” তিনি জানান, বর্জ্য পরিবহনে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ এবং ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডিএনসিসি বিশেষ উদ্যোগ নিয়েছে। মোহাম্মদ এজাজ জানান, “১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার এবং চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্যের জন্য আলাদা প্লাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে এবং দুটি পরিখা খনন করা হয়েছে।”

বর্জ্য সংগ্রহের প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, “প্রথমে কোরবানির বর্জ্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) সংগ্রহ করা হবে, তারপর সেখান থেকে আমিন বাজার ল্যান্ডফিলে ডাম্প করা হবে।” তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনা মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি তদারকি দল গঠন করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র