আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টানা দুই ম্যাচে দাপুটে জয়ে বেশ নির্ভার বাংলাদেশ দল। প্রথমবারের মতো টানা দুই সিরিজে প্রতিপক্ষকে ধবল ধোলাই করার সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ম্যাচের আগে ছিল না দলের অনুশীলন। বিশ্রামেই দিনটি পার করেছে লিটন-তাসকিনরা।
তবে আয়ারল্যান্ড দল ঠিকই অনুশীলন করেছে। যদিও তাদের মনোযোগ ছিল টেস্ট সিরিজ ঘিরে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাল বলে অনুশীলন করেছে আইরিশরা।
এদিকে শেষ ম্যাচের একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না তিনি। জানিয়েছেন, লক্ষ্য থাকবে হোয়াইওয়াশেরও।
আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”





