জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর- রংপুর মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চিরিরবন্দরের বেকীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে গোলজার আলী (৪৫) এবং খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ফজলে রাব্বী দুলাল (৪০)।

এ বিষয়ে হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক রেজা জানান, চাম্পাতলী থেকে মোটরসাইকেলে চড়ে রানীরবন্দর বাজারের দিকে যাওয়ার সময় বেকীপুল এলাকায় বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ “সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র