Uncategorized

যেভাবে ঘরোয়া উপাদানে মেকআপ তুলবেন

তরুনীদের দৈনন্দিন জীবনের একটা অংশ জুড়ে এখন মেকাপ। তবে সঠিক নিয়মে মেকআপ না তুললে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। কেননা দীর্ঘক্ষণ মেকআপ ত্বকে থাকলে রোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ হতে পারে।

আইলাইনার ও মাশকারা ভালোভাবে না তুলে ঘুমালে ভ্রু থেকে লোম ও চোখের পাপড়ি ঝরে যেতে পারে।

তাই ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে চাইলে বাড়ি ফিরে অবশ্যই সঠিক নিয়মে মেকআপ তুলতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে।

এজন্য অবশ্য বেশি কিছুর প্রয়োজন নেই। ঘরোয়া উপাদানেই সুন্দরভাবে মেকআপ তোলা যায়।

প্রথমে টিস্যু দিয়ে কোমল হাতে লিপস্টিক, কাজল ও ব্লাশঅন যেটুকু সম্ভব তুলে ফেলুন।

এবার তুলোর বলে নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে পুরো মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তুলোর বল প্রয়োজনে পাল্টে নিন। দেখবেন খুব সহজেই মুখের মেকআপ উঠে এসেছে।

এরপর একটা বাটিতে কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে পুরো মুখ মুছে ফেলুন।

ছোট পাত্রে দুধ আর মধু মিশিয়ে তুলার বলের সাহায্যে মুখে আলতো করে লাগান। আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন ২ মিনিট। পুনরায় কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিন।

এছাড়া চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে হালকা স্ক্র্যাব করে নিতে পারেন।

সবশেষে ময়দা ও দুধ দিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ শুকনো হয়ে এলে ছোট রুমাল ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান