খেলার সংযোগ ফিচার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়

বিজয় দিবসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত জয় পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল। জয়ের পাশাপাশি এই ম্যাচে রেকর্ড গড়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

শনিবার ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৯ রানে পরপর দুটি উইকেট হারায় দলটি। এরপরে ৪১ রানের একটি জুটি হয়। কিন্তু তারপরেই আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে তাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৩১ রানে গিয়ে সবকটি উইকেটের বিদায় ঘটে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন এলিজ-মারি মার্কস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার।

ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের রানের হিসেবে এটাই সবচেয়ে বড় জয়। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার