Uncategorized

মেক্সিকোতে ওয়াটার পার্কে বন্দুক হামলায় নিহত ৭

মেক্সিকোতে একটি ওয়াটার পার্কে বন্দুক হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার ওই হামলা চালানো হয়।

এ বিষয়ে স্থানীয় পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারী, তিন পুরুষ ও সাত বছর বয়সী একটি শিশুর লাশ দেখতে পায়। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।

ওই ওয়াটার পার্কটি মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে অবস্থিত। গত কয়েক বছরে ওই রাজ্যে মাদকসংক্রান্ত সহিংসতা বেড়ে গেছে। মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দেশটিতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকজন বন্দুকধারী স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে এসে হামলা চালায়। একদল লোকের ওপর সরাসরি হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় হামলাকারীরা নিরাপত্তা ক্যামেরা নিয়ে গেছে বলেও জানা যায়।

স্থানীয় একটি ওয়েবসাইটে ওই হামলার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী ভিডিওটি ধারণ করেছেন। সেখানে দেখা গেছে, পার্কের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে, কিছু মানুষ মেঝেতে লুটিয়ে পড়ছে। গুলি থেকে বাঁচার জন্য লোকজন দৌড়ে পালাচ্ছিল।

আরও পড়ুনঃ শুধু চুলের জন্যই নয় স্বাস্থ্যের জন্যও উপকারী জবা ফুল

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান