জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

আজ রোববার সকালে মদনগঞ্জ-মদনপুর সড়কের ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্ধার মুকুল (৪০)।

এ বিষয়ে স্থানীয়রা জানান, বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় পৌঁছালে মদনপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোযাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

আরও পড়ুনঃ শুধু চুলের জন্যই নয় স্বাস্থ্যের জন্যও উপকারী জবা ফুল

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র