জাতীয় ফিচার

“মিয়ানমার যতই প্রলুব্ধ করুক কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে না”

মিয়ানমার ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার যতই প্রলুব্ধ করুক কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে না, আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশ সমাধান করতে চায়। বাংলাদেশ কখনোই যুদ্ধের পক্ষে নয়।

আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কাদের আরও বলেন, যারা বাংলাদেশের নির্বাচনের বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন প্রতিহত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে এবং প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে থেকে নিষেধাজ্ঞা দেবে। মাস পেরিয়ে গেছে, বরং বাইডেন শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন।

বিএনপির কাছে প্রশ্ন রেখে কাদের বলেন, এখন আপনাদের কে ক্ষমতায় বসাবে? কে আপনাদের ক্ষমতা পরিবর্তনে সহায়তা করবে? জনগণ আপনাদের কাছ থেকে সরে গেছে।

কাদের বলেন, সংসদ বসে গেছে, ২৮টি দল অংশগ্রহণ করেছে। স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়ে গেছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম দেওয়া শুরু হবে। আগামীকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ফরম বিক্রি শুরু হবে। কয়েক দিনের মধ্যে প্রক্রিয়া ও শেষ হবে। সংসদ পুরোপুরি শুরু হয়ে গেছে। নিয়ম অনুযায়ী সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা রাখছে।

তিনি বলেন, বিএনপি এখন কোন আশায় বসে থাকবে, দেশের জনগণও নেই বিদেশিরা ও চলে গেছে। যুক্তরাষ্ট্রের ওপর ভরসা ছিল, সেই ভরসা শেষ হয়ে গেলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লম্বা চিঠি পাঠিয়েছেন বাংলাদেশর সঙ্গে একযোগে কাজ করার জন্য। অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে অঙ্গীকার ব্যক্ত করেছেন। পিটার হাস ও মার্কিন নীতি কৌশলের প্রতিধ্বনিই করছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র