জাতীয় ফিচার

ফের দেশের সীমান্তে পড়লো মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল

বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের মিয়ানমার থেকে ছোড়া মর্টালশেল এসে পড়েছে।

আজ মঙ্গলবার ভোরে ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্যম পাড়ায় সৈয়দ নূরের বাগানে এসে মর্টারশেলটি পড়ে।

ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহতের পর আজ ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আমবাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টারশেল এসে পড়েছে। তবে এতে নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জানান, ঘুমধুম এলাকায় মর্টারশেল বিস্ফোরণে নিহতের ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এছাড়া সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত মিয়ানমার থেকে ১১৩ জন বিজিপি ও একজন সিভিলসহ মোট ১১৪ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এর আগে বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হন।

আরও পড়ুনঃ “মিয়ানমার যতই প্রলুব্ধ করুক কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র