জাতীয় ফিচার

দেশের সীমান্ত রক্ষিত আছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সীমান্ত আমাদের রক্ষিত আছে। তারা (বিজিপি সদস্য) যেহেতু পালিয়ে এসেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি।

আজ সোমবার দুপুরে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মিয়ানমারের বিজিপি যে সদস্যরা বাংলাদেশে এসেছেন তাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, আমাদের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে। আজ সকালে মিয়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ বিজিপি তাদের যে সদস্যরা এখানে এসেছে তাদের ফিরিয়ে নিয়ে যাবে। এখন কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে সেটি নিয়ে আমরা আলাপ-আলোচনায় করছি। তাদের বাই এয়ার (বিমানযোগে) নাকি বাই বোট (নৌকাযোগে) ফিরিয়ে নেওয়া হবে সেটি নিয়েও আলোচনার মধ্যে আছি। আমাদের একটি পথ খুঁজে বের করতে হবে। এরআগেও ভারতে অনেকে ঢুকে পড়েছিল। ভারত থেকে তাদের বিমানযোগে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

তারা যেতে না চাইলে কি হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো অবশ্যই যেতে চাচ্ছে। নাহলে মিয়ানমার সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করছে কেন? মিয়ানমার তাদের নিয়ে যেতে চায়। তারাই যোগাযোগ করেছে, আমরাও যোগাযোগ করেছি। দুই পাশ থেকেই যোগাযোগ হয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি। এখনও অনেকে আসছে বা আসার সম্ভাবনা আছে। আমাদের কাছে রেজিস্টার্ড ৯৫ জন এসেছে। এরমধ্যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আরও এসেছে কিনা জানিনা। এরমধ্যে কয়েকজন আহত আছে, তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্ত পরিস্থিতি যেহেতু খারাপ হচ্ছে, সেজন্য প্রতিবেশি দেশের সহযোগিতা চাইব কিনা এবং জাতিসংঘকে যুক্ত করার চিন্তা আছে কিনা জানকে চাইলে তিনি বলেন, যেহেতু দুই দেশের মধ্যে আলোচনা এখনও তৃতীয় পক্ষকে জড়িত করার প্রশ্ন আসেনি।

আরও পড়ুনঃ “ডিশলাইন আর ঝুলন্ত থাকবে না, দ্রুতই মাটির নিচে যাবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র