ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক ১
ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
নিহত ফারহিয়া (৫) মঙ্গলবার উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর মেয়ে। আটক সফিকুল (২০) একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ১০টার দিকে ভুট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, খবর পেয়ে মেয়েটির মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়। এ ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির দেহ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর





