জাতীয়

ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিতেই লাখ টাকা অনুদান পেলেন হিরো আলম

সম্প্রতি নিজের নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। মানবসেবায় কাজ করবে তার এই প্রতিষ্ঠানটি। এমন ঘোষণার পরপরই এক লাখ টাকার অনুদানও পেয়েছেন তিনি। সহযোগিতা করেছে খান ডটকম ওভারসিজের এমডি কাশেম খান।

তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। অনুদান দিয়েছেন খান ডটকম ওভারসিজের এমডি কাশেম খান। আমি চির কৃতজ্ঞ সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। আমিও সবার পাশে দাঁড়াতে চাই সবাইকে নিয়ে।

আলম বলেন, আমি দেশ এবং দেশের বাইরের সবাইকে নিয়ে হিরো আলম ফাউন্ডেশন একটা কমিটি গঠন করবো। সেই কমিটি ৬৪টা জেলার কমিটি গঠন করে দেবে ফাউন্ডেশনের। স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। কেউ যেন বলতে না পারে গরিব অসহায়ের টাকা মেরে খেয়েছি।

সম্প্রতি আলোচিত উপহারের গাড়ি প্রসঙ্গে তিনি বলেন, হবিগঞ্জ থেকে উপহার হিসেবে পাওয়া সেই গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর হচ্ছে এখন বগুড়ায় ওয়ার্কশপ।

আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র