জাতীয়

যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-সৌদি

যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় সৌদি সরকার, সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সাথে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। দ্বিপাক্ষিক যৌথ অর্থনৈতিক বিভিন্ন বিষয়সমুহ যেমন বাণিজ্য থেকে শুরু করে জনশক্তি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও বন্ধু প্রতিম দুই দেশ আন্তরিক ভাবে কাজ করছে। সৌদি সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশের সাথে কাজ করতে চায়। যার মাধ্যমে উভয় দেশের জনগনই উপকৃত হবে।’

যুব ও ক্রীড়ার উন্নয়নে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ক্রীড়ার উন্নয়নে দক্ষ অভিজ্ঞ খেলোয়াড় কোচ ও কর্মকর্তা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে। পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। সৌদি উন্নয়ন সহায়তা ফান্ডের মাধ্যমে বিভিন্ন স্পোর্টস অবকাঠামো নির্মাণ করা যাবে। এছাড়াও যুব বিনিময় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যুবকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হবে।’

সাক্ষাতকালে রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে যুব ও ক্রীড়ার উন্নয়নে বর্তমানে বাংলাদেশ বিশ্বের রোলমডেল।

আরও পড়ুনঃ তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করার আহ্বান প্রধানমন্ত্রীর*

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র