জাতীয় ফিচার

গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিমি উদ্বোধন: ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ উপদেষ্টা

গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২৪ আগস্ট, ২০২৫) সকালে ভোগড়া টোলপ্লাজা এলাকায় ফিতা কেটে এই সড়কের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার পর উপদেষ্টা মঞ্চের পাশে স্থাপিত একটি ফলক উন্মোচনের জন্য এগিয়ে যান। সেখানে লাল কাপড়ে ঢাকা ফলকে কালো কালিতে তার নিজের নাম উদ্বোধক হিসেবে লেখা দেখে তিনি ক্ষুব্ধ হন। তিনি বলেন, “এটা কি আমার ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হয়েছে? তাহলে কেন আমার নাম ফলকে থাকবে?” তিনি তাৎক্ষণিকভাবে ফলকটি পরিবর্তনের নির্দেশ দেন এবং ফলক উন্মোচন না করে টোলপ্লাজায় গিয়ে ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি নির্ধারিত টোল পরিশোধ করে সড়কটি অতিক্রম করেন।

এ ঘটনা নিয়ে উপদেষ্টার বক্তব্য কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র