জাতীয় ফিচার

বিএনপি নেত্রী রুমিন ফারহানার ক্ষোভ: ‘১৫ বছর লড়াই করলাম, এখন আমাকেই ধাক্কা!’

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “১৫ বছর ধরে বিএনপির জন্য লড়াই করেছি, কিন্তু এখন তারাই আমাকে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, ধাক্কার জবাবে ধাক্কা তো আসবেই!” রোববার (২৪ আগস্ট, ২০২৫) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিষয়ে নির্বাচন কমিশনে তিনি নিজেই তথ্য-উপস্থাপনা করেছেন। তিনি বলেন, “জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক। আমি আশা করেছিলাম, এই আসনের প্রার্থী গুন্ডা-পান্ডা নিয়ে কমিশনে আসবেন না। কিন্তু তারা সদলবলে এসে মারামারি করেছেন, যা অত্যন্ত লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কর্মীদের সঙ্গে হাতাহাতির প্রসঙ্গে তিনি বলেন, “যিনি এসেছেন, তিনি পরিচিত কেউ নন। তিনি জামায়াতের নাকি এনসিপি’র, তা আমার জানা নেই। তবে তার লোকজন প্রথমে আমাকে ধাক্কা দিয়েছে। আমি একজন নারী, আমার লোকজন কি চুপ করে থাকবে? তারা আমার কর্মীদের মারধর করলে আমার লোকজনও প্রতিক্রিয়া দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় বলে আসছি, ২০০৮ সালের আগের সংসদীয় সীমানায় ফিরে যেতে চাই। মাঝের ১৫ বছর একটি ফ্যাসিস্ট সরকার তাদের সুবিধামতো ভোট কারচুপির জন্য সীমানা নির্ধারণ করেছে, যা আমরা মানি না। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ইচ্ছা ছিল ২০০৮-এর আগের সীমানায় ফিরে যাওয়া।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র