জাতীয় ফিচার

উত্তরার বিমান বিধ্বস্তে আরেক প্রাণহানি! দগ্ধ শিক্ষিকা মাহফুজা মারা গেলেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

শাওন জানান, মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

গত ২১ জুলাই দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় বিমানটি ভবনের তিনতলায় আঘাত করে, যার ফলে ভবনের একাংশ ধসে পড়ে এবং আগুন লাগে। এতে বহু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী আহত হন।

বর্তমানে বেশ কয়েকজন দগ্ধ ব্যক্তি এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট ও অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র