অন্যান্য দেশ সংযোগ ফিচার

তিস্তা-দুধকুমারে বিপৎসীমা ছাড়ালো পানি! উত্তরে বন্যার শঙ্কা, পদ্মা-যমুনাও উত্তাল

দেশের উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদীসংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদীর পানিও ক্রমশ বাড়ছে, যা পদ্মা ও যমুনাপাড়ের কিছু এলাকায় প্লাবনের কারণ হয়েছে।

বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বলেন, “তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দুধকুমারের পাটেশ্বরী পয়েন্টে ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় এই দুই নদীর পানি আরও বাড়তে পারে। তবে শুক্রবার (১৫ আগস্ট) থেকে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধির কারণে নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিয়েছে।

এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি আগামী তিন দিন বাড়তে পারে, যার ফলে এসব নদীর তীরবর্তী জেলাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুই দিনে রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে।

গত ১২ ঘণ্টায় সর্বোচ্চ ৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। উজান থেকে নামা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার