জাতীয় ফিচার

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে ২৪ রোহিঙ্গা

প্রথম ব্যাচে বাংলাদেশ থেকে ২৪ জন রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। এরআগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার বলেন, প্রেসিডেন্ট বাইডেন শরণার্থীদের স্বাগত জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। তিনি দেশটিতে ১ লাখ ২৫ হাজার শরণার্থীকে আশ্রয়ের […]

জাতীয় ফিচার

শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, যুদ্ধের ভয়াবহতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি শিল্পী সাহিত্যিকদের দৃষ্টিতে মানুষের এই কষ্ট-যন্ত্রণা এবং যুদ্ধের ভয়াবহতাও উঠে আসবে। যাতে এ ধরনের যুদ্ধ আর না হয়। পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আজ বৃহস্পতিবার ১৯তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ উদ্বোধনকালে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় শান্তি চাই। শান্তিতে বিশ্বাস করি। দুর্ভাগ্য, একদিকে করোনা মহামারি, […]

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮ জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে । বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারের সময় তাদের […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

উস্কানি দিলে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ আক্রমণ করবে না তবে বিএনপি আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেয়া দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব […]

Uncategorized

জার্মানিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৫ গ্রেপ্তার

জার্মানিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জার্মানির একজন স্বল্পপরিচিত অভিজাত ব্যক্তি প্রিন্স ত্রয়োদশ হেইনরিখের (৭১) নেতৃত্বে কট্টর দক্ষিণপন্থী ও সাবেক সামরিক সদস্যদের একটি গ্রুপ জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগে অভিযান চালিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছিল বলে সন্দেহ করা হয়। জার্মানির পুলিশ অনেকদিন ধরেই এ বিষয়ে নজরদারি চালাচ্ছিল। কারণ একটি […]

"পুলিশ বক্সে হামলাকারীরা রিকশাচালক নয়" জাতীয়

বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার: ডিবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত দলটির কার্যালয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। বিএনপি কার্যালয়ে অভিযান শেষে রাত সোয়া ৯টায় ডিবিপ্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ১৫টি […]

জাতীয়

প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে খুনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে তালেবান প্রশাসন। এ বিষয়ে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, অভিযুক্ত ব্যক্তি ২০১৭ সালে ছুরিকাঘাতে একজনকে হত্যা করেন। ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করার সময় তালেবান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু Uncategorized

দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬০ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু […]

জাতীয়

রামুতে পাহাড়ধসে একই পরিবারের ৪ সদস্যের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়ার ঘোনা গ্রামের নজির আহমদের ছেলে আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪০), ছেলের বউ নাসিমা আক্তার (২৫) ও আজিজুর রহমানের শাশুড়ি দিলফরুজ বেগম (৬৫)। এ বিষয়ে স্থানীয়রা জানান, […]

জাতীয়

মানুষের দু:সময়ে বিএনপিকে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি, নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানুষের দু:সময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএনপির রাজনীতি। আজ বুধবার বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত […]