মানুষের দু:সময়ে বিএনপিকে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি, নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানুষের দু:সময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএনপির রাজনীতি।
আজ বুধবার বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেয়া বক্তব্যে এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ১০ তারিখ বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। তাদের পছন্দ রাস্তা। কারণ তারা যাতে রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে।’
তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না, কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
কক্সবাজারের উন্নয়নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, লক্ষ কোটি টাকার উন্নয়নে কক্সবাজার বদলে গেছে। বিদেশ থেকে যারা আসেন তারা কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হাসিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। আগামী বছর এই পর্যটন নগরীতে ট্রেন আসবে।
আরও পড়ুনঃ এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের






দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু - tathyasangjog
December 7, 2022[…] আরও পড়ুনঃ মানুষের দু:সময়ে বিএনপিকে পাওয়া যায় না:… […]