জাতীয় ফিচার

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে ২৪ রোহিঙ্গা

প্রথম ব্যাচে বাংলাদেশ থেকে ২৪ জন রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা দেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

এরআগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশটির দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনাওয়ার বলেন, প্রেসিডেন্ট বাইডেন শরণার্থীদের স্বাগত জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। তিনি দেশটিতে ১ লাখ ২৫ হাজার শরণার্থীকে আশ্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যার মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলো থেকে ১৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র সরকার।

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভেলস নয়েস। এ সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

দেশে ফেরার আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান নয়েস। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে কিছু সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কথা জানান। যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য দেশে রোহিঙ্গা পুনর্বাসনের সুযোগ তৈরিতে মার্কিন সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাক্ষাৎ শেষে জুলিয়েটা ভেলস নয়েস সাংবাদিকদের বলেছিলেন, রোহিঙ্গাদের সমর্থন এবং পুনর্বাসন করতে পারায় যুক্তরাষ্ট্র গর্বিত। রোহিঙ্গাসহ বিশ্বব্যাপী শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা বাইডেন সরকারের অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের বাইরেও অন্যান্য দেশে রোহিঙ্গা পুনর্বাসনের সুযোগ তৈরিতে কাজ করছে মার্কিন সরকার। একইসঙ্গে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও কাজ করছে ‍যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, যুদ্ধের ভয়াবহতা: প্রধানমন্ত্রী

 

রিপোর্টার

About Author

2 Comments

  1. "আগ বাড়িয়ে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না মস্কো" - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ… […]

  2. "অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না" - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র