জাতীয়

“ছাত্রলীগ করে সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ছাত্রলীগ অন্য আর পাঁচটা দলের মতো সংগঠন না। ছাত্রলীগের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নেই। দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে। শনিবার বিকেলে রংপুরের পীরগাছা অডিটোরিয়ামে উপজেলা কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন তিনি। মন্ত্রী বলেন, শুধু […]

জাতীয়

মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক তান শ্রী অ্যাক্রিল সানি আবদুল্লাহ সানি। তিনি বলেন, এ মুহূর্তে আমাদের মূল অগ্রাধিকার হলো ভূমিধসের ঘটনায় নিখোঁজ বাকি ৯ জনের […]

জাতীয়

ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবর্ধনা

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ সদস্যকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ শনিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর এই বীর সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। মিত্রবাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল অনিল কুমার লাম্বার নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা পরিবারসহ মহান […]

জাতীয় ফিচার

“যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, তারা আবার গণতন্ত্রের ছবক দেয়”

প্রধানমন্ত্রী বলেন, যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, ক্ষমতা দখল করে, মার্শাল ল’ এর মধ্য দিয়ে। তারা আবার আমাদের গণতন্ত্রের ছবক দেয়, পরামর্শ দেয়। তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। মার্শাল ল’ দিয়ে, সারারাত কারফিউ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে; তারা দেশবাসীকে কিভাবে গণতন্ত্র দেয় আর কিসের গণতন্ত্র দেয় আমি বুঝি না। তিনি বলেন, আমাদের দেশে কিছু মানুষ […]

জাতীয় ফিচার

দশ ডিসেম্বর পাকবাহিনীর মতো বিএনপি’র পরাজয় হয়েছে : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজয়ের মাসে পাকবাহিনীর মতোই ১০ ডিসেম্বর বিএনপির পরাজয় হয়েছে। বিজয় দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষ্যে আজ বিকেলে রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা থেকে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি নয়াপল্টনে দশ লাখ […]

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের জাতীয় ফিচার

“একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উসকানি দিচ্ছে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উসকানি দিচ্ছে। আমরা রাষ্ট্রদূতকে আশ্বাস দিচ্ছি, বাংলাদেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সবাই এ দেশে নিরাপদ। আজ শনিবার বিজয় দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয় ফিচার

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছে। শনিবার চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই। এ বিষয়ে পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেছেন, জমি নিয়ে […]

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী জাতীয় ফিচার

অর্থনীতি বাই রুল বাই অর্ডার চালাচ্ছেন প্রধানমন্ত্রী: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনীতি অর্থমন্ত্রী চালান না, অর্থনীতি পরিকল্পনামন্ত্রী বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চালান না। অর্থনীতি বাই রুল বাই অর্ডার চালাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার সকালে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘সংকটে অর্থনীতি: কর্মপরিকল্পনা কী হতে পারে?’ শীর্ষক সিপিডি সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এটাই আইন, কারণ উনি (প্রধানমন্ত্রী) সরকারপ্রধান। তার থেকে এসব […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু জাতীয় ফিচার

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২৭১ জন রোগী মারা গেছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসময়ের মধ্যে ১২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন […]

জাতীয়

ভারতের বিহারে বিষাক্ত মদপানে মৃত্যু আরও বাড়ল

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের সরন জেলার চাপরায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই। এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির দুই গ্রামে বিষাক্ত মদপানে এই মৃত্যুর ঘটনা ঘটে। যদিও ২০১৬ সালের পর থেকে এই অঞ্চলে মদ বিক্রি ও পান নিষিদ্ধ। তবে এরপরও মদ বিক্রি ও পান চলছে বলে […]