জাতীয় ফিচার

“একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উসকানি দিচ্ছে”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উসকানি দিচ্ছে। আমরা রাষ্ট্রদূতকে আশ্বাস দিচ্ছি, বাংলাদেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সবাই এ দেশে নিরাপদ।

আজ শনিবার বিজয় দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আন্দোলনেও খেলবে, নির্বাচনেও খেলবে। আপনারা প্রস্তুত হন পরাজয়বরণ করার জন্য।

শোভাযাত্রার আগে এ সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফও। তিনি বলেন, বিজয়ের মাসে ঘোষণা দিতে চাই, স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের রুখে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে পরাজিত করার সংগ্রাম চলবে।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে যারা পাকিস্তানের দোসর হয়ে কাজ করছেন, তাদের কবর রচনা করা হবে। দেশবিরোধী কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

বিকেলে রাজধানীর রমনা থেকে বিশাল বিজয় শোভাযাত্রা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র