দশ ডিসেম্বর পাকবাহিনীর মতো বিএনপি’র পরাজয় হয়েছে : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজয়ের মাসে পাকবাহিনীর মতোই ১০ ডিসেম্বর বিএনপির পরাজয় হয়েছে।
বিজয় দিবসের ৫১তম বার্ষিকী উপলক্ষ্যে আজ বিকেলে রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা থেকে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি নয়াপল্টনে দশ লাখ লোকের সমাবেশ করবে ঘোষণা দিয়ে শেষে গোলাপবাগের গরুর হাটে পঞ্চাশ হাজার লোকের সমাবেশ করেছে, সরকারকে পদত্যাগ করাতে এসে নিজেরাই পদত্যাগ করে চলে গেছে। এভাবে ১০ ডিসেম্বর তাদের বড় পরাজয় হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে অবদমিত করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের শিখরে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের প্রত্যয়।
আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি






"যাদের জন্ম হয়েছে অবৈধভাবে, তারা আবার গণতন্ত্রের ছবক দেয়" - tathyasangjog
December 17, 2022[…] […]
১ ফেব্রুয়ারি বিএনপির এমপিদের শূন্য ৫ আসনে ভোট - tathyasangjog
December 17, 2022[…] […]
রাজধানীতে মাদকবিরোধী অভিযান; আটক ৩৯ - tathyasangjog
December 17, 2022[…] […]
মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার ঘাটতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
December 17, 2022[…] […]