জাতীয়

তুষারপাতে জাপানে ৮ জনের মৃত্যু

নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের অব্যাহত ভারি তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর-পশ্চিমাঞ্চল। বৃষ্টির মতো পড়ছে ঝরছে তুষার। বরফে ছেয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপণা। রাস্তার পাশে রাখা গাড়িগুলোতে জমে আছে পুরু বরফের স্তর। আর তা সরানোর কাজে ব্যস্ত সাধারণ মানুষ। প্রচণ্ড ঠান্ডা মধ্যেই […]

জাতীয়

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত

সাভারের কলমায় মিনিবাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। নিহতরা হলেন-ফরিদপুরের কোতোয়ালি থানার চরমাবদি গ্রামের আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৪০), সাভার থানাধীন কলমা এলাকার ইউসুফ আলীর ছেলে ফাহিম […]

জাতীয়

প্যারিসে বন্দুকধারীর গুলি; নিহত ৩

ফ্রান্সের প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থাও খারাপ। সন্দেহভাজন ওই ব্যক্তি […]

জাতীয়

ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬

ভারতে সিকিমের পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে তিন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সিকিমের পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুরের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি গাড়ির বহর। এসময় জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক ঘোরার […]

পুতিন জাতীয়

রাশিয়া কূটনৈতিক উপায়ে ইউক্রেন যুদ্ধের শেষ চায়: পুতিন

রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কূটনৈতিক উপায়ে চায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিন এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়মিত সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের প্রতিশ্রুতির পরপরই পুতিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। পুতিন বলেছেন, ‘আমাদের লক্ষ্য সামরিক সংঘর্ষের […]

জাতীয় ফিচার

“আওয়ামী লীগের সম্মেলনে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা”

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, সম্মেলনের নিরাপত্তার জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের […]

জাতীয়

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)। এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, দুপুরে মিলন […]

জাতীয় ফিচার

“দেশে আওয়ামী লীগেই শুধু অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয়”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোনো দল আছে কি-না জানা নেই। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, জাতীয় […]

জাতীয় ফিচার

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি পালানো আমাদের ব্যর্থতা: র‍্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করবো। দুই জঙ্গি পালিয়ে গেছে, এটা আমাদের ব্যর্থতা। আজ শুক্রবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ‍উপলক্ষে সকালে সোহরাওয়ার্দী উদ্যান ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাব মহাপরিচালক। এম খুরশীদ হোসেন বলেন, ‘দুই জঙ্গি পালানো আমাদের […]

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় মামা-ভাগ্নে নিহত

টাঙ্গাইলের সখীপুরের পুরাতন বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা, ভাগ্নে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুদ রানা (২৮) ও শাকিল (১৭)। মাসুদ রানা উপজেলার বাগবেড়া এলাকার ওহাব আলীর ছেলে এবং ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]