টাঙ্গাইলে ট্রাকচাপায় মামা-ভাগ্নে নিহত
টাঙ্গাইলের সখীপুরের পুরাতন বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা, ভাগ্নে নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টায় সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুদ রানা (২৮) ও শাকিল (১৭)। মাসুদ রানা উপজেলার বাগবেড়া এলাকার ওহাব আলীর ছেলে এবং ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় দুজনে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





