ট্রেনে কাটা পড়ে জাতীয়

নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটসংলগ্ন নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুরের কেশবপুর এলাকার মৃত জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুরের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই এলাকার মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]

জাতীয়

মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

মিশরের সুয়েজ ক্যানাল সিটি ইসমাইলিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। শুক্রবার নগরীর একটি আবাসিক এলাকার চেকপয়েন্টে দুজন সশস্ত্র ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা হামলা চালালে একজন হামলাকারী নিহত ও অপরজন পালিয়ে যায়। নিরাপত্তা সূত্র হামলার ধরনকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ হিসেবে উল্লেখ করে বলেছে, মিশরের […]

জাতীয় ফিচার

শিক্ষার জন্য আলাদা টিভি চ্যানেল চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশে শিক্ষার জন্য আলাদা টিভি চ্যানেল চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার সময় থেকে এ পর্যন্ত আমার ঘরে আমার স্কুল, অর্থাৎ এখন ডিজিটাল বাংলাদেশ কাজেই ঘরে বসে পড়াশোনা। কেউ যাতে পড়াশোনায় ফাঁকি দিতে না পারে সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। সংসদ টিভির মাধ্যমে সারা বাংলাদেশে শিক্ষা কার্যাক্রম চালানো হয়েছে। আবার […]

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে" জাতীয় ফিচার

“রূপপুরের বিদ্যুতের দাম কয়লা ও তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দামের চেয়ে কম”

ধীরে ধীরে তেলনির্ভর কেন্দ্র থেকে দেশ সরে আসবে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, রূপপুরের বিদ্যুতের দাম কয়লা ও তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুতের দামের চেয়ে কম হবে। সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এখানে উৎপাদিত বিদ্যুতের দাম কেমন হবে, তা আমরা আগামী বছরের মধ্যে নির্ধারণ […]

জাতীয় ফিচার

ভিক্ষা ছেড়ে সম্মানের পেশায় ফিরে আসছে হাজারো ভিক্ষুক: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা কমেছে। ভিক্ষা ছেড়ে আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানের পেশায় ফিরে আসছে হাজারো ভিক্ষুক। ভিক্ষুকদের স্বাবলম্বী হতে সহায়তা দিচ্ছে সরকার। আজ শনিবার সকাল ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা […]

জাতীয় ফিচার

থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো-আতশবাজি ফোটানো যাবে না: ডিএমপি

থার্টি ফার্স্ট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট-২০২২ উদযাপন উপলক্ষে কমিশনারস মিট দ্য প্রেসে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার […]

জাতীয় ফিচার

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপিত হবে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই […]

জাতীয়

তিন হাজার বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছে রাশিয়া

মারিউপোল থেকে অন্তত তিন হাজার বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধারের দাবি করেছেন রাশিয়ার তদন্তকারীরা। আজ শুক্রবার এক বিবৃতিতে তদন্তের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেন কমিটির প্রধান আলেকজান্দর বাস্ত্রিকিন। দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের এই শহরটিতে ফেব্রুয়ারি থেকে মে অবধি ব্যাপক যুদ্ধ হয়। পরে রুশ সৈন্যরা শহরটি দখল করে নেয়। আলেকজান্দর বাস্ত্রিকিন বিবৃতিতে বলেছেন, ‘শহর ছেড়ে যাওয়ার কোনো সুযোগ না থাকায় […]

জাতীয়

“পাঠ্যবইয়ে পরিবর্তন পরীক্ষামূলক”

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপা হয়েছে। এতে যদি ভুলত্রুটি ধরা পড়ে তাহলে পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪ সালে তার সংশোধন করা হবে। আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ ও সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব […]

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী জাতীয়

সরকার চায় দেশে মুক্তচিন্তা বিকশিত হোক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার চায় দেশে মুক্তচিন্তা বিকশিত হোক। তার সরকার যেসব আইন প্রণয়ন করবে, সেখানে অবশ্যই মানুষের চিন্তা-ভাবনার স্বাধীনতা থাকবে। আজ শুক্রবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ (ফ্যাব) আয়োজিত ‘ফ্যাব ফেস্ট ২০২২’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন, বাক-স্বাধীনতা ও […]