নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটসংলগ্ন নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুরের কেশবপুর এলাকার মৃত জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুরের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই এলাকার মুনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, দুপুর ১টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন তিনজন। এ সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী





