রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ২৪
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে ।
আজ শনিবার ডিএমপির একসংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। তাদের হেফাজত থেকে ৯৮ পিস ইয়াবা, ৫৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১৫০ গ্রাম ১২৫ পুরিয়া গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল, ২ বোতল ২১ লিটার দেশি মদ ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।





