ভোজ্যতেল উৎপাদনের পরিকল্পনা সরকারের
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশে ৪০ থেকে ৫০ শতাংশ ভোজ্যতেল উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন
আজ শনিবার সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের কৃষি বিজ্ঞানীরা সরিষার উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন, যা কৃষকরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কিন্তু সরিষার যে উৎপাদন হচ্ছে, এটি দিয়ে বাজারে তেমন প্রভাব ফেলা যাচ্ছে না। এ জন্য এ বছর কৃষি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আগামী তিন বছরের মধ্যে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ ৪০ থেকে ৫০ শতাংশ ভোজ্যতেল দেশে উৎপাদন করব।
সরিষার কদর দেশে কমেনি, মানুষ আবার সরিষায় ফিরে যাবে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান কৃষিমন্ত্রী।
আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী





