জাতীয় ফিচার

আল-কায়েদাপন্থি ৬ জঙ্গি গ্রেফতার

আল-কায়েদার আদর্শে উদ্বুদ্ধ হয়ে টেকনাফের কোনো এক পাহাড়ে প্রশিক্ষণের প্রস্তুতি নেয়া ছয় হিজরতকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আল-কায়েদাপন্থি ছয় হিজরতকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আবদুর রব সৌদিতে অবস্থানকালে […]

জাতীয় ফিচার

“শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক, বৈশ্বিক সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে নতুন বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। […]

তেল ব্যবসা-বাণিজ্য

বছরের প্রথম দিনেই বাড়লো সয়াবিন তেলের দাম

২০২৩ সালের প্রথম দিনে রাজধানী ঢাকায় খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে কমেছে আটা ও ময়দার দাম। এ বিষয়ে টিসিবি জানিয়েছে, বছরের প্রথম দিন রোববার খোলা সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি গত এক সপ্তাহে বোতলের সয়াবিন তেল, দেশি ও আমদানি করা পেঁয়াজ, দেশি হলুদ, জিরা, দারুচিনি, […]

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু জাতীয়

উগান্ডায় পদদলিত হয়ে নিহত ৯

উগান্ডার রাজধানী কাম্পালায় বর্ষবরণের অনুষ্ঠানে পদদলিত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে বর্ষবরণের আতশবাজির অনুষ্ঠান দেখতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। এ বিষয়ে উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, নতুন বছর বরণে রাজধানী কাম্পালার ফ্রিডম সিটি শপিং মলে জড়ো হন অসংখ্য মানুষ। আতশবাজি প্রদর্শন শেষ হওয়ার পর সেখানে পদদলনের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিক পাঁচজন নিহত হয়। […]

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি ছাত্রীসহ নিহত ৩

যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা আঞ্চলিক সড়কে সদর উপজেলায় চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ […]

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি-যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি জাতীয় ফিচার

আশিতে পা রাখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

আশিতে পা রাখলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে এবং উভয় দেশের জনগণের […]

জাতীয়

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম জৈন উদ্দিন (১৮) । শনিবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস এর পাশে এ ঘটনা ঘটে। নিহত জৈন উদ্দিন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত […]

জাতীয়

কঙ্গোতে ভূমিধসে নিহত ১০

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। শনিবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাউথ কিভু প্রদেশের ফিজিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ […]

জাতীয়

ভারতে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে নিহত ৫

ভারতের রাজস্থানে একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে জেলার বিসরাসার গ্রামের রাওয়াতসার-সর্দারশহর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে জেলার পাল্লু পুলিশ স্টেশনের হাউস অফিসার গোপি রাম বলেছেন, দুর্ঘটনা স্থলেই নিহত হন তিনজন। বাকি ‍দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তারা সেখানে মারা যান। […]

জাতীয়

নড়াইলে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে, ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে (৩২) উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম […]