১১ দলীয় জোট জিতলে মন্ত্রী হচ্ছেন নাহিদ : বাড্ডায় জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় আয়োজিত ১১ দলীয় নির্বাচনী জোটের এক বিশাল জনসভায় তিনি ঘোষণা দিয়েছেন, আসন্ন নির্বাচনে জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। […]













