শহীদ মিনারে জনস্রোত, শ্রদ্ধা ও শপথ!
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ে। অনেকেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান গেয়ে স্মরণ করেন ভাষা আন্দোলনের অমর শহীদদের। ভোরের প্রথম প্রহর থেকেই সাদা-কালো পোশাকে, বুকে কালো ব্যাজ […]













