যুক্তরাষ্ট্রের ১৫% শুল্ক ঘোষণা; চুক্তি হাতে পেলেই সিদ্ধান্ত :বাণিজ্যমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণাকে ঘিরে বাংলাদেশের অবস্থান এখনো চূড়ান্ত নয়। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ–সংক্রান্ত চুক্তির লিখিত কপি হাতে পাওয়ার পরই সরকার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বিষয়টি ‘বিকাশমান’ এবং ‘সংবেদনশীল’ বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুটা এখনও বিকাশমান। […]













