জীবনযাপন ফিচার

৫টি মশলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকরী

রান্নাঘরে এমন অনেক ধরণের মশলা রয়েছে, যা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি ফিট এবং স্বাস্থ্যকর রাখতেও সাহায্য করে। এই মশলাগুলির রয়েছে দুর্দান্ত অনাক্রম্যতা বৃদ্ধি করার ক্ষমতা, যার ফলে আপনি অনেক মৌসুমী রোগ এড়াতে পারেন। কিন্তু জানেন কি, ডায়াবেটিস রোগীদের জন্যও এই মশলাগুলো খুবই উপকারী। হ্যাঁ, তাদের সেবনের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক করা যেতে পারে। তাহলে […]

খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৫ দেশ সংযোগ

ইউক্রেনে ৫ মাসে রাশিয়ার ১ লক্ষ সৈন্য হতাহত

ইউক্রেনে পাঁচ মাসের লড়াইয়ে ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত ও আরো ৮০ হাজার আহত হয়েছে। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা ধারণা করছি যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার লক্ষাধিক সৈন্য হতাহতের শিকার হয়েছে। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি নিহত হয়েছে। কিরবি আরো বলেন, দনবাসে […]

দেশ সংযোগ

যুক্তরাষ্ট্রে ২ কিশোরীসহ সাতজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে দুই নিখোঁজ তরুণীসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম কেওটিভির এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জেসি ম্যাকফাডেনের বাড়িতে তল্লাশি করে এই মরদেহগুলো পাওয়া যায়। ওকমুলজি কাউন্টি শেরিফ ইডি রাইস […]

খেলার সংযোগ ফিচার

দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত রোববার লিগ ওয়ানের ম্যাচে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে পিএসজি। ঘরের মাঠে সেই ম্যাচে পুরোটা সময় খেলেছিলেন মেসি। তারপর পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এমনিতেও ক্লাবের সঙ্গে টানাপোড়েন চলছিল। […]

দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের সঙ্গে ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে বিশ্বব্যাংক

আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। সোমবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বৈশ্বিক ঋণদাতা সংস্থার মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ব্যাংবকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস উপস্থিত ছিলেন। পাঁচটি প্রকল্প হলো: রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং প্রজেক্ট […]

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

“বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে বাংলাদেশকে সহায়তা করতে চাওয়ায় অভিনন্দন”

বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করা থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ভুল করেছিলো সেটি উপলব্ধি করে এখন বাংলাদেশকে যে সর্বোতভাবে সহায়তা করতে চায়, সে জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা সোমবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের ২২৫ কোটি ডলারের […]

১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১২৩৫ টাকা দেশ সংযোগ ফিচার

এলপিজির দাম বাড়লো

তিন দফা দাম কমার পর এলপিজি সিলিন্ডারের দাম ফের বেড়েছে। চলতি মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৩৫ টাকা, যা গত এপ্রিল মাসে ছিল এক হাজার ১৭৮ টাকা। ফলে এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়লো ৫৭ টাকা। তবে চলতি বছরের মার্চে একই পরিমাপের সিলিন্ডারের দাম ছিল এক […]

দেশ সংযোগ

নরসিংদী বাসচাপায় মা-মেয়ে নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মরজাল এলাকার মো. মারুফ মিয়ার স্ত্রী টুম্পা বেগম (৩২) ও মেয়ে নিশি (৬)। এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, টুম্পা বেগম প্রতিদিনের মতো সকালে মেয়ে নিশিকে হলি ফ্লাওয়ার স্কুলে দেওয়ার জন্য […]

গুলিস্তানে বিস্ফোরণ: চিকিৎসা দিতে ঢামেকে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রীর দেশ সংযোগ ফিচার

আরও ১০০ হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক রোগী দেখা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে ১০০টি প্রতিষ্ঠানে এ বৈকালিক চিকিৎসা সেবা শুরু হবে। আগামী অল্পদিনের মধ্যে কার্যক্রম শুরু করে দেওয়া হবে। আজ মঙ্গলবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এতে চিকিৎসক ও রোগী-সবাই সন্তুষ্ট। ইউনিভার্সাল হেলথ কাভারেজ নামের একটি […]

দেশ সংযোগ ফিচার

ভারতকে রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের তাদের দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান । রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের অবস্থান শুধু বাংলাদেশেই নয়, পুরো অঞ্চলের জন্য সমস্যা […]