'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে দেশ সংযোগ ফিচার

আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক স্বপ্ন মারা গেছে, এখন আরেক স্বপ্ন দেখছে। কী স্বপ্ন দেখছে? শেখ হাসিনার পদত্যাগ। তাদের এক দফা, আমাদেরও এক দফা- সংবিধান সম্মত নির্বাচন। আমাদের এক দফা, শেখ হাসিনাকে রেখেই নির্বাচন। আজ বুধবার বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের সামনে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের […]

অর্থ-বাণিজ্য ফিচার

২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার

বাণিজ্য মন্ত্রণালয় ২০২৩-২৪ অর্থবছরে মোট ৭২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, চলতি বছরে মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ বিলিয়ন ডলার, আর সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা […]

দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের কারো সঙ্গে কোন ধরণের যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রকৃতপক্ষে কারো সাথে যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। পটুয়াখালী জেলার কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস শের-ই-বাংলা’র নবনির্মিত ঘাঁটি, ৪১টি পিসিএস-এর চারটি জাহাজ ও চারটি এলসিইউর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বলেন, […]

দেশ সংযোগ ফিচার

“সাম্প্রতিক নির্বাচনে বর্তমান ইসির নিরপেক্ষতা প্রমাণিত হয়েছে”

বাংলাদেশে সফররত ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) প্রতিনিধিরা জানিয়েছেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা, অনিয়মের দায়ে গাইবান্ধা উপ-নির্বাচন বাতিলের সিদ্ধান্ত এবং সম্প্রতি অনুষ্ঠিত ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা, সাহসিকতা ও সক্ষমতা প্রমানিত হয়েছে জানিয়েছে। আজ মঙ্গলবার সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিষয়ক অনুসন্ধানী মিশনের সঙ্গে ঢাকাস্থ ইইউ দূতাবাসে মতবিনিময়কালে ইলেকশন মনিটরিং ফোরামের নেতৃবৃন্দ […]

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেবো না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মাঝে মধ্যে এক দফার আন্দোলন ঘোষণা করে। সুতরাং তাদের আবার নতুন করে এক দফার আন্দোলনের ঘোষণা এটা যে বিশেষ গুরুত্ববহ তা নয়। তবে, আমরা জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবো, দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেবো না। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে […]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু দেশ সংযোগ ফিচার

সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৯ জুলাই) […]

দেশ সংযোগ ফিচার

গঠনমূলক সংবাদ সরকার চালাতে সাহায্য করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময় গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কারণ, এতে আমরা নিজেদের সংশোধন করে নিতে পারি। গঠনমূলক সংবাদ সরকার চালাতে সাহায্য করে। আজ সোমবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ […]

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী দেশ সংযোগ ফিচার

“গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ শেখ হাসিনার গণমাধ্যমবান্ধব নীতির কারণেই সম্ভব হয়েছে”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৮ সালে ছিলো ১০টি টেলিভিশন, এখন ৩৫টি টেলিভিশন সম্প্রচারে আছে। আরো ৭-৮টি সম্প্রচারের অপেক্ষায়। ৪শ’ দৈনিক পত্রিকা ছিলো ২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি। এখন সাড়ে ১২শ’ দৈনিক পত্রিকা। সম্প্রচার হচ্ছে বেসরকারি এফএম ও কমিউনিটি রেডিও, প্রকাশিত হয় হাজার হাজার অনলাইন […]

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করলেন সিইসি দেশ সংযোগ ফিচার

“আরপিও সংশোধনী বিল পাসে ইসির ক্ষমতা বেড়েছে”

  গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল, ২০২৩ পাসের ফলে নির্বাচন কমিশনের ক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরপিও সংশোধনী বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাব মতোই হয়েছে উল্লেখ করে সিইসি একথা বলেন। সিইসি বলেন, সরকার আরপিও সংশোধন আমাদের প্রস্তাব মতো করেছে। […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ সংযোগ ফিচার

“ঢাকা মেডিকেলকে আধুনিক ও বড় হাসপাতালে পরিণত করার পরিকল্পনা সরকারের”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা মেডিকেলে ক্রমবর্ধমান রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাই, আমরা ঢাকা মেডিকেলকে সুন্দর, আধুনিক এবং বড় হাসপাতালে পরিণত করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছি। কারণ, এই হাসপাতাল থেকে যাতে একই সময় ৪ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। আজ সোমবার তাঁর অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা […]