সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ নির্বাচন এই দেশে সম্ভব: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনারা দেখেছেন গত নির্বাচনগুলো দেশের মানুষের এবং সারা বিশ্বের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছে। সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ নির্বাচন এই দেশে সম্ভব, সেটা প্রমাণিত। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর পৌরসভার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ভিন্ন কিছু চিন্তা […]













